দুর্গাপুরে প্রবীন তৃণমূল নেতার রহস্য মৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ
আমার কথা, সনাতন গড়াই, দুর্গাপুর, ২০ সেপ্টেম্বর:
বাগানবাড়ি থেকে রহস্যজনকভাবে ঝুলন্ত দেহ উদ্ধার বরিষ্ঠ তৃণমূল নেতার। মৃত তৃণমূল নেতার নাম নিখিল নায়েক (৬৪)। কমলপুরের বাসিন্দা। খুনের অভিযোগ তুলে সরব স্থানীয়রা। ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স। স্থানীয়দের অভিযোগ,”বাগান বাড়িতে মাঝেমধ্যেই যেতেন নিখিল বাবু। উনি এলাকার ভালো সংগঠক এবং ভালো মানুষ ছিলেন। ওনার দেহটি হাঁটু থেকে মেঝেতে ঠেকে রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দ্রুত এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের গ্রেপ্তার করা না হলে দেহ তুলতে দেওয়া হবে না।”এই ঘটনাকে ঘিরে টানটান উত্তেজনা গোটা এলাকায়।



