নিখিল নায়েকের বাগান বাড়িতে ফরেনসিক দল
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ২১ সেপ্টেম্বরঃ
তৃণমূল নেতা নিখিল নায়েকের বাগান বাড়িতে এলো ফরেন্সিক দল। ঘতনাস্থলে থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যান তাঁরা। সাথে ছিল দুর্গাপুর থানার পুলিশ।
শনিবার বিকেলে কমলপুরের দশেরবাঁধ এলাকায় নিজের বাগান বাড়িতে দেহ উদ্ধার হয় বরিষ্ঠ তৃণমূল নেতা নিখিল নায়েকের দেহ। খুনের অভিযোগ তুলে শনিবার বিকেল থেকেই ক্ষোভে ফুসছে এলাকাবাসীরা। ফরেন্সিক তদন্তের দাবি তুলেছিল স্থানীয়রা।
রবিবার সন্ধ্যায় সেই বাগানবাড়িতে তদন্তে এলো ফরেন্সিক বিশেষজ্ঞরা। দুর্গাপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে তারা তদন্ত চালায়। তারা থালায় ভাতের নমুনা পড়ে থাকা জিনিসের নমুনা যেখান থেকে গলায় বেঁধে ঝোলানো হয়েছিল সেই সিঁরির রেলিংয়ের নমুনা সংগ্রহ করা হয়। যে দড়ি বাঁধাছিল নিখিল্বাবুর গলায় সেই দড়ির মাপ নেওয়া হয়। পুরো তদন্ত প্রক্রিয়া ভিডিও করা হয়।



