মাতৃপক্ষে শুরু হল “মাতৃ বন্দনা ” কর্মসূচি
আমার কথা, সার্থক দে, পান্ডবেশ্বর, ২১ সেপ্টেম্বরঃ
“বসন পর মা” কর্মসূচিতে দুর্গাপুজোর আগে এলাকায় ৬০ হাজার মহিলাকে নতুন বস্ত্র উপহার দেওয়ার পর রবিবার মাতৃপক্ষের সূচনাতে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে শুরু হলো মাতৃ বন্দনা কর্মসূচি । এই কর্মসূচির মাধ্যমে পাণ্ডবেশ্বর বিধানসভার ১২ টি পঞ্চায়েত এলাকায় সকল মা-বোনেদের হাতে আলতা, সিন্দুর ও টিপ পৌঁছে দেওয়া হবে পুজো উপহার হিসাবে । এদিন দুর্গাপুর ফরিদপুর ব্লকের মাধাইপুর এলাকায় প্রায় এক হাজার মা-বোনেদের হাতে আলতা সিঁদুর এবং টিপ তুলে দিলেন বিধায়ক । এই অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে ছিলেন গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ, পঞ্চায়েত প্রধান শ্যামল বাগদী সহ অন্যরা ।



