বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার মহিলা
আমার কথা, সার্থক কুমার দে, পান্ডবেশ্বর, ২২ সেপ্টেম্বর:
পুজোর প্রাক্কালে আগ্নেয়াস্ত্র সহ এক মহিলা গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পাণ্ডবেশ্বরের ডিভিসি বাঙ্গাল পাড়া এলাকার ঘটনা। ধৃত মহিলার নাম মোহিনী কুমারী বেদ। খবর সূত্রে জানা গেছে ডিভিসি পাড়ার বাসিন্দা মোহিনী কুমারী নামে ওই মহিলার কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে এই মর্মে সূত্র মারফত খবর পেয়ে সোমবার সকালে মহিলার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। বাড়ি থেকে উদ্ধার হয় এক রাউন্ড কার্তুজ সহ একটি দেশি ওয়ান শাটার আগ্নেয়াস্ত্র। এরপরই মোহিনী কুমারীকে বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে দুর্গাপুর কোর্টে পেশ করা হবে বলে জানা যায়। সূত্রের খবর আগ্নেয়াস্ত্রটি তার মৃত স্বামীর বলে দাবি করেন ওই মহিলা ।



