+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সাংসদের পদক্ষেপ, দুর্ঘটনা এড়াতে ডিভিসি মোড়ে এবার বিকল্প উড়ালপুল

Ad Image
Ad Image

সাংসদের পদক্ষেপ, দুর্ঘটনা এড়াতে ডিভিসি মোড়ে এবার বিকল্প উড়ালপুল

admin September 22, 2025

আমার কথা, সনাতন গড়াই, দুর্গাপুর, ২২ সেপ্টেম্বরঃ

দুর্গাপুরের ডিভিসি মোড়ে জাতীয় সড়কে অপরিকল্পিত উড়ালপুল নিয়ে সরব হয়ে সরাসরি কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করির দ্বারস্থ হয়েছিলেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। সোমবার এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, তাঁর সেই দাবির প্রেক্ষিতেই কেন্দ্রীয় সরকার বিকল্প উড়ালপুল নির্মাণে সম্মতি দিয়েছে। কীর্তি আজাদ স্পষ্ট অভিযোগ তুলে বলেন, “১৯ নম্বর জাতীয় সড়কের ওপর যে উড়ালপুলটি তৈরি হয়েছে তা একেবারেই অপরিকল্পিত। নকশাগত ত্রুটির কারণে প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। ভারি গাড়ি উড়ালপুল থেকে নিচে পড়ে যাচ্ছে, প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। পাশাপাশি নিয়মিত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।” তিনি আরও জানান, “এই বিষয়টি নিয়ে আমাকে জানান ২৩ নং ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা দেবব্রত সাঁই। তিনি বিষয়্টি নিয়ে আমার পেছনে লাগাতার পড়ে ছিলেন। সেই কারণেই তিনি সরাসরি কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করিকে লিখিতভাবে বিকল্প উড়ালপুলের দাবি জানাই। “আমার সেই চিঠির ভিত্তিতেই কেন্দ্র দ্রুত সাড়া দিয়েছে,” বলেন সাংসদ। কেন্দ্রের অনুমোদন পাওয়ার পর ইতিমধ্যেই ডিভিসি মোড়ে বিকল্প উড়ালপুলের জন্য ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) তৈরির কাজ শুরু হয়েছে। সম্ভাব্যতা সমীক্ষা ও নকশা তৈরির প্রক্রিয়াও চলছে। কীর্তি আজাদের আশা, “ডিপিআর গতি পেলে দ্রুত নির্মাণকাজ শুরু হবে। নতুন উড়ালপুল তৈরি হলে ডিভিসি জংশনের যানজটের স্থায়ী সমাধান হবে, দুর্ঘটনার ঝুঁকিও কমবে।”

অপরদিকে প্রাক্তন পুরপিতা দেবব্রত সাঁই বলেন, “এই উড়ালপুলটি আমার ওয়ার্ডে পরে। আমরা দেখেছি অপরিকল্পিত উরালপুলে কত দুর্ঘটনা ঘটেছে। আমি বিষয়টি সাংসদকে জানাই। তিনি এই লোকসভা কেন্দ্রে সাংসদ হয়ে আসার পর কেন্দ্রে দুর্গাপুর নিয়ে বার বার সোচ্চার হয়েছেন। এবারেও আমাদের নিরাশ করেননি। আমরা সবাই খুব খুশী”

Post Views: 2,855
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN