পুকুরের একাংশ ভরাট করে পাঁচিল তোলার অভিযোগ
আমার কথা, তনুশ্রী চৌধুরী, পানাগড়, ২২ সেপ্টেম্বরঃ
পানাগড় বাজারের রণডিহা মোড় এলাকায় একটি পুকুরের একাংশ ভরাট করে পাঁচিল তোলার অভিযোগ উঠলো পুকুরের এক অংশীদারের বিরুদ্ধে। অভিযোগ করেছেন সুমিত সিং নামের ওপর এক অংশীদার।
সুমিত সিং এর অভিযোগ,ওই পুকুরের অনেকজন মালিকানা রয়েছে।তার মধ্যে রজত শর্মা নামের এক মালিক পাঁচিল তোলার কাজ করছে।তাকে জিজ্ঞাসাবাদ করলে সে তাকে জানিয়েছে কাঁকসা গ্রাম পঞ্চায়েত থেকে নাকি তিনি অনুমতি নিয়েই এই কাজ করছেন।এর পরেই তিনি কাঁকসা গ্রাম পঞ্চায়েতে লিখিত অভিযোগ জানান।অভিযোগের ভিত্তিতে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও, ফের পাঁচিল তোলার কাজ শুরু হওয়ায় এবার তিনি কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাৎ কাঁকসার বিএলআরও এক অধিকারিককে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিলে। বিএলআরও দফতর থেকে এক আধিকারিক ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে আসেন এবং এই বিষয়ে ওই পুকুর মালিকে ও লিখিত ভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ পাঠানো হয়। সুমিত সিং এর অভিযোগ যে জায়গাটি পুকুর হিসেবে রেকর্ড রয়েছে, সেই জায়গার কিছু অংশ হঠাৎ করে কিভাবে বাস্তু হয়ে যায় এবং পঞ্চয়েত কিভাবে পাঁচিল তোলার অনুমতি দেয়, সেই নিয়েই তিনি প্রশ্ন তুলেছেন।
যদিও কাঁকসা পঞ্চায়েতের বন ও ভূমি কর্মাধক্ষ পিরু খান জানিয়েছেন,অভিযোগ পাওয়ার পরই কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুরো বিষয় খতিয়ে দেখে প্রশাসনিক ভাবে আইন মেনেই কাজ হবে।এই বিষয়ে কাঁকসা বিএলআরও ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছে।
অপরদিকে রজত শর্মা জানান, এই বিষয়ে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। তাছাড়া এ বিষয়ে তাঁর কাছে যথেষ্ট প্রমান রয়েছে যা সময়ে তিনি প্রকাশ করবেন।



