+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দিনের আলোয় স্কুল লক্ষ্য করে ছোঁড়া হল নিষিদ্ধ শব্দবাজি, আতঙ্ক

Ad Image
Ad Image

দিনের আলোয় স্কুল লক্ষ্য করে ছোঁড়া হল নিষিদ্ধ শব্দবাজি, আতঙ্ক

admin September 23, 2025

আমার কথা, সনাতন গড়াই, দুর্গাপুর, ২৩ সেপ্টেম্বরঃ

দুর্গাপুরের এমএএমসি মডার্ন হাই স্কুলের ভেতর ছোঁড়া হলো নিষিদ্ধ শব্দবাজি, এমন দৃশ্য মুহূর্তে ভাইরাল হতেই তোলপাড় গোটা এলাকা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় মহালয়ার সকালে কয়েকজন ছেলে টোটো চেপে স্কুলের সামনে এসে দাঁড়ায়। তারপর শুভ মহালয়া বলতে বলতে একের পর এক চকলেট বোম ছুড়ে দেয় স্কুলের বাউন্ডারির ভেতর (ভিডিওর সত্যতা যাচাই করেনি আমার কথা)। এই ভিডিও ভাইরাল হতেই আতঙ্কিত পড়ুয়ারা থেকে শিক্ষক-শিক্ষিকারা। স্কুলের ভেতর রয়েছে জেনারেটর, নানান ইলেকট্রিক সরঞ্জাম, মূল্যবান কাগজপত্র, একটুখানি আগুনের আঁচ লাগলেই ঘটতে পারত বড়সড় দুর্ঘটনা।

প্রধান শিক্ষক তরুণ ভট্টাচার্য বলেন, “ভিডিওটি আমার কাছেও এসেছে। সঙ্গে সঙ্গে থানায়  জানিয়েছি। এত বৈদ্যুতিক যন্ত্রপাতি ও জেনারেটর থাকা অবস্থায় এমন কাণ্ড ভয়ংকর। বড় অগ্নিকাণ্ড হলে দায় নিত কে?”

যদিও পুলিশ আশ্বাস দিয়েছে পুরো ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের।

Post Views: 292
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN