+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   জাতীয় সড়কে দুটি ট্রাকের সংঘর্ষ, গুরুতর জখম চালক

Ad Image
Ad Image

জাতীয় সড়কে দুটি ট্রাকের সংঘর্ষ, গুরুতর জখম চালক

admin September 24, 2025

আমার কথা, সনাতন গড়াই, দুর্গাপুর, ২৪ সেপ্টেম্বরঃ

ভরসন্ধ্যার ব্যস্ত সময়ে ঘটে পথদুর্ঘটনা। দুর্গাপুরের ইন্দো-আমেরিকান মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে এক ট্রাক সজোরে ধাক্কা মারে সামনে চলা আরেকটি ট্রাকের পিছনে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সিটিসেন্টার দিক থেকে মুচিপাড়ার দিকে দ্রুতগতিতে যাচ্ছিল পিছনের ট্রাকটি। ধাক্কার শব্দে মুহূর্তে কেঁপে ওঠে এলাকা। সংঘর্ষের অভিঘাতে সামনের ট্রাকটি কিছুটা এগিয়ে গেলেও পিছনের ট্রাকের কেবিন প্রায় চূর্ণবিচূর্ণ হয়ে যায়। গুরুতর আহত চালককে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ও পুলিশ মিলে দ্রুত উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় দীর্ঘক্ষণ থমকে যায় জাতীয় সড়কের যানচলাচল। অফিস ফেরত পথচারী ও যানবাহনের সারি জমে ওঠে কয়েক কিলোমিটার পর্যন্ত। তবে পুলিশের দ্রুত তৎপরতায় প্রায় এক ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং স্বাভাবিক হয় যান চলাচল।

Post Views: 252
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN