বিদ্যাসাগরের জন্মদিন পালন
আমার কথা, সার্থক দে, উখরা, ২৬ সেপ্টেম্বর:
উখড়া নবভারতী সংঘ ক্লাবের উদ্যোগে পালন করা হলো বিদ্যাসাগরের জন্মদিন । শুক্রবার সন্ধ্যায় ক্লাব চত্বরে এই উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান । উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ কালোবরণ মন্ডল, সদস্যা কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়, উখরা পঞ্চায়েত প্রধান মিনা কোলে, উপপ্রধান শরণ সাইগল, উখরা পুলিশ আউট পোষ্টের আইসি শিউলি মন্ডল, চিকিৎসক চন্দন সেন সহ অন্যরা ।
প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে বিদ্যাসাগরের জন্মদিন পালন অনুষ্ঠানটির সূচনা হয় । এরপর তার প্রতিকৃতিতে মাল্যদান করেন অতিথিরা । বর্ণপরিচয় রচনা সহ সমাজ সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকার কথা বক্তৃতায় স্মরণ করেন বক্তারা । ক্লাব সম্পাদক রাজু মুখোপাধ্যায় বলেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ক্লাবের পক্ষ থেকে আসন্ন দূর্গপূজো উপলক্ষে ১০০ জন মহিলাকে দেওয়া হয় নতুন বস্ত্র উপহার ।



