+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুর ইস্পাত কারখানায় বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ ৬ জনের মধ্যে গুরুতর ২

Ad Image
Ad Image

দুর্গাপুর ইস্পাত কারখানায় বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ ৬ জনের মধ্যে গুরুতর ২

admin September 27, 2025

আমার কথা, মুনমুন দত্ত, দুর্গাপুর, ২৮ সেপ্টেম্বর:

ফের দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনা। গ্যাস লিক করে অসুস্থ হয়ে পড়লেন ৬ জন কর্মী, যার মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। তারা এই মুহূর্তে দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে আইসিইউতে রয়েছেন।

সুত্র মারফত জানা গিয়েছে, কারখানার র’ মেটেরিয়াল হ্যান্ডেলিং প্ল্যান্ট বিভাগের অপারেশন সেকশনে মর্নিং সিফট চলার সময় আনুমানিক বেলা ১১টা ৩০ নাগাদ আচমকাই ব্লাস্ট ফার্নেসের বিষাক্ত গ্যাস লিক করে। সেই সময় সেখানে যারা কাজ করছিলেন তাদের মধ্যে ৬ জন স্থায়ী কর্মী গ্যাসে প্রভাবিত হয়। তাদের তড়িঘড়ি প্ল্যান্ট মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ৪ জনকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু উজ্জ্বল হাড়ি ও তাপস মণ্ডল নামে দুজন কর্মীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ায় তাদের মেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে।
এদিকে ঘটনার জেরে বেশ আতঙ্ক ছড়িয়ে পরে শ্রমিক মহলে। পাশাপাশি উত্তেজনা তৈরি হয় ঘটনাস্থলে। বিক্ষোভ দেখান কর্মীরা। ঘটনায় কারখানার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শ্রমিক মহলের দাবি, বারবার অবহেলার ফলেই এই ধরনের দুর্ঘটনা ঘটছে। নিয়মিত সেফটি চেক না হলে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে।

Post Views: 1,235
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN