+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   জলের দাবিতে রাস্তা অবরোধ খান্দরাতে

Ad Image
Ad Image

জলের দাবিতে রাস্তা অবরোধ খান্দরাতে

admin October 4, 2025

আমার কথা, সার্থক দে, অন্ডাল, ৪ অক্টোবর:

সরকারি কলে পাঁচ ছ’দিন জল আসছে খান্দরা গ্রামের বাগদি পাড়া, বাউরি পাড়া, রুইদাস পাড়া, ভক্ত পাড়া, প্রেস পাড়া এলাকায় । পূজোর সময় থেকে অমিল জল, বিষয়টি নিয়ে ক্ষোভ জমছিল বাসিন্দাদের মধ্যে । সমস্যার সমাধানের দাবিতে শনিবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ওই পাড়ার বাসিন্দাদের একাংশ । সকাল সাড়ে ৯ টা নাগাদ অন্ডাল উখড়া রোডের প্রেস পাড়ার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় পুরুষ মহিলারা । বিক্ষোভকারী রঞ্জিত রুইদাস অলকা রুইদাস রা বলেন গ্রামের অন্যান্য অংশে কলে জল এলেও তাদের পাড়াতে পাঁচ ছ’দিন ধরে জল আসছে না । দুর্গা পুজোর সময় বাড়িতে আত্মীয়-স্বজন রয়েছে কলে জল না আসায় সমস্যায় পড়তে হচ্ছে সবাইকে । অন্য এক বিক্ষোভকারী বলেন পর্যাপ্ত জল তারা কখনোই পান না । যেদিন জল আসে ১৫-২০ মিনিট পড়ার পর জল বন্ধ হয়ে যায় । প্রতিদিন অন্তত এক ঘন্টা জল সরবরাহ করার দাবী জানান তিনি । রাস্তা অবরোধের ফলে এলাকায় তৈরি হয় যানজট । খবর পেয়ে ঘটনা স্থলে আসে অন্ডাল থানার উখড়া আউটপোস্টের পুলিশ । বিক্ষোভকারীদের সাথে কথা বলেন খান্দরা পঞ্চায়েতের উপপ্রধান আশীষ ভট্টাচার্য । পুলিশ ও উপ প্রধানের মধ্যস্থতায় ১৫-২০ মিনিট পর অবরোধ তুলে নেয় বাসিন্দারা । উপপ্রধান আশীষ ভট্টাচার্য বলেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপ লাইনে কয়েক দিন ধরে পর্যাপ্ত পরিমাণ জল না আসার ফলেই এই সমস্যা । সমস্যার কথা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের জানানো হয়েছে । দ্রুত সমস্যার সমাধান হবে বলে জানান তিনি ।

Post Views: 210
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN