+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় জখম বাস যাত্রী

Ad Image
Ad Image

দুর্গাপুরে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় জখম বাস যাত্রী

admin October 4, 2025

আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ৪ অক্টোবর:

দুর্গাপুরে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। ১৯ নম্বর জাতীয় সড়কের ভিড়িঙ্গী মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী ট্রাক সজোরে ধাক্কা মারে ডিভাইডারে। ঘটনায় আহত হন এক ব্যক্তি। তবে দুর্ঘটনার পরই ট্রাকের চালক ও খালাসি স্থান ছেড়ে পালিয়ে যায়, বলে জানা গেছে। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, আসানসোলমুখী একটি মালবাহী ট্রাক অতিদ্রুত গতিতে ভিড়িঙ্গী মোড়ের দিকে যাচ্ছিল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা মারে। সেই সময় ডিভাইডারের ধারে দাঁড়িয়ে ছিলেন কয়েকজন বাসযাত্রী। তাদের মধ্যে একজন গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। শনিবার সন্ধায় রাস্তা জুড়ে তৈরি হয় তীব্র যানজট। পরে ট্রাফিক পুলিশের তৎপরতায় প্রায় ঘন্টাখানেকের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ জানিয়েছে, পলাতক চালক ও খালাসির খোঁজে তল্লাশি চলছে। ট্রাকটি আটক করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।

Post Views: 193
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN