BREAKING! সিটিসেন্টারে হলদিরামের দোকানে ভয়াবহ অগ্নিকান্ড, আতঙ্ক
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ৫ অক্টোবর:
হঠাৎই আগুনের লেলিহান শিখা। শনিবার রাতে সিটি সেন্টারে পেট্রোল পাম্পের পাশে হলদিরামে আগুন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকল বাহিনীর কর্মীরা তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। যদিও অগ্নিকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়। এলাকার মানুষজন এবং দোকানপাট মালিকরা উদ্বেগে রয়েছেন। পাশেই রয়েছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আগুনটি রান্নাঘর থেকে শুরু হয়েছে, তবে তা কতটা বিস্তার লাভ করবে, তা নিয়ন্ত্রণে আনতে দমকলের তৎপরতা চলছে।



