+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   প্রতিমা নিরঞ্জনকে ঘিরে উত্তেজনা বেনাচিতিতে, ধাক্কাধাক্কি, অশান্তি

Ad Image
Ad Image

প্রতিমা নিরঞ্জনকে ঘিরে উত্তেজনা বেনাচিতিতে, ধাক্কাধাক্কি, অশান্তি

admin October 5, 2025

আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ৫ অক্টোবর:

দুর্গাপুজোর বিসর্জনকে ঘিরে উত্তেজনা বেনাচিতির কমলপুর প্লটে

দুর্গা প্রতিমা নিরঞ্জনের সময় আইসক্রিম পার্লারে হামলার অভিযোগ। চরম উত্তেজনা দুর্গাপুরের বেনাচিতির কমলপুর প্লটে। সেই সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে যায় (ফুটেজের সত্যতা যাচাই করেনি আমার কথা নিউজ)। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ।

ওই আইসক্রিমের দোকানের মালিকপক্ষের অভিযোগ, শনিবার রাতে কমলপুর প্লটের একটি দুর্গামন্দির থেকে প্রতিমা নিরঞ্জনের সময় আচমকাই একদল যুবক দোকানের সামনে আতশবাজি ফাটাতে থাকে। ক্রেতাদের সমস্যা হতেই প্রতিবাদ করা হয়। তখনই দোকানের মালিক ও কর্মচারীদের উপর শুরু হয় গালাগালি, মারধর।

দোকান মালিক বিরাট আগরওয়ালের দাবি, “আগে থেকেই ওই পুজো কমিটির আমাদের প্রতি হিংসা ছিল। তাই ইচ্ছে করেই এই কাণ্ড ঘটিয়েছে।”

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার অন্তর্গত এ-জোন ফাঁড়ির পুলিশ। এলাকায় ততক্ষণে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মন্দির কমিটিরা সদস্য কল্যাণ নায়েক বলেন ,”বিসর্জনের শোভাযাত্রা চলাকালীন একটা আতশবাজি পাঠানো হয়েছিল। আইসক্রিমের দোকানের মালিকরা আতশবাজি ফাটাতে বারণ করলে বন্ধ করে দেওয়া হয়। তখনই আমাদের ওপর অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। আমাদের ছেলেরা প্রতিবাদ করে। যদিও দুই পক্ষ বসে মীমাংসা করে নেওয়া হচ্ছে।”

Post Views: 582
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN