+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   BREAKING! ওভারটেকের ফল, বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ পিক-আপ ভ্যানের, জখম প্রায় ২০

Ad Image
Ad Image

BREAKING! ওভারটেকের ফল, বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ পিক-আপ ভ্যানের, জখম প্রায় ২০

admin October 5, 2025

আমার কথা, তনুশ্রী চৌধুরী, কাঁকসা, ৫ অক্টোবর:

ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটলো পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে কাঁকসার দু নম্বর কলোনি এলাকায়। দুর্ঘটনায় আহত হয় কম বেশি প্রায় ২০ জন। যার মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার জেরে পিকআপ ভ্যানের সামনের অংশ তুবড়ে যায়। চালক গাড়ির মধ্যেই আটকে পড়ে। প্রায় আধ ঘন্টার চেষ্টায় ক্রেনের সাহায্যে চালককে উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা।
স্থানীয়রা জানিয়েছেন, হাড় বোঝাই পিকআপ ভ্যানটি পানাগড় মোড় গ্রাম রাজ্য সড়ক ধরে কাঁকসার দিক থেকে বোলপুরের দিকে যাচ্ছিল। উল্টো দিকে দুমকা থেকে বর্ধমানে যাচ্ছিল  একটি যাত্রীবাহী বাস। সেই সময় পিকআপ ভ্যানটি লরিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে বন্ধ থাকে যান চলাচল। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্থ্ বাস ও পিকআপ ভ্যানটি অন্যত্র সরিয়ে রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

Post Views: 237
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN