মানসিক ভারসাম্যহীন ব্যাক্তির ঝুলন্ত দেহ উদ্ধার
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ৫ অক্টোবর:
বাড়ির ভেতর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের নাগার্জুন ব্রিজ এলাকায়। মৃত যুবকের নাম আনিস কুরসী (৪০)। ওই এলাকার বাসিন্দা। স্থানীয় বাসিন্দা রফিক কুরেশী বলেন,”কি কারণে মৃত্যু হয়েছে বুঝে উঠতে পারছিনা। সকালে দেখি ঝুলন্ত দেহ।”
দুর্গাপুর থানার পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। মৃত্যুর কারণ খতিয়ে দেখে দুর্গাপুর থানার পুলিশ।”
স্থানীয় সুত্রে জানা গিয়েছে মৃত ব্যাক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।



