৪০ লক্ষ টাকা লুট, ব্যবসায়ীর বাড়িতে গোয়েন্দা বিভাগের অভিযান
আমার কথা, তনুশ্রী চৌধুরী, পানাগড়, ৬ অক্টোবরঃ
ব্যবসায়ীর রাস্তায় আটকে তার কাছ থেকে ৪০ লক্ষ ১০ হাজার টাকা ও ৩টে মোবাইল ডাকাতির ঘটনায় উদ্ধার হলো ১লক্ষ ৫০ হাজার টাকা।রবিবার গভীর রাতে কাঁকসা থানার পুলিশকে সাথে নিয়ে পানাগড়ের রণডিহা মোড়ের কাছে লোকেশ কক্কর নামের পানাগড়ের এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় আসানোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ(DD-ডিটেকটিভ ডিপার্টমেন্ট)। উদ্ধার হয় ১লক্ষ ৫০ হাজার টাকা। যদিও মধ্যে রাত্রে পুলিশের এই হানার বিষয়ে প্রতিবেশীরা কেউ কিছুই জানেন না বলেই জানা গেছে।
পুলিশ সূত্রে খবর গত মাসের ২৩ তারিখে গুজরাটের বাসিন্দা তথা ব্যবসায়ী প্যাটেল হরসদ কে ৩টি গাড়িতে করে কয়েকজন তার গাড়ি আটকে ডাকাতি করে বলে কাঁকসা থানায় অভিযোগ জানান ওই ব্যবসায়ী। প্রথমে বাঁশকোপা টোল প্লাজায় তাকে আটকানো হয় । সেখান থেকে তাকে প্রায় ৬কিলোমিটার দূরে ফের আটকানোর চেষ্টা করা হয়। পরে গলসীর কাছে তাকে আটকে সমস্ত কিছু ডাকাতি করা হয়। ওই ব্যবসায়ী কাঁকসা থানায় ৩টি গাড়ির নম্বর সহ সমস্ত বিষয়টি জানায়। ঘটনার তদন্তভার নেয় গোয়েন্দা দফতর। এর পরেই একের পর এক গ্রেফতার শুরু হয়। এখনো পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সকলেই পানাগড়ের বাসিন্দা বলে জানা গেছে।তার মধ্যেই রণডিহা মোড়ের বাসিন্দা লোকেশ কক্কর কে জিজ্ঞাসাবাদ করে রবিবার গভীর রাতে তার বাড়িতে হানা দিয়ে ১লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।বাকি টাকা উদ্ধারের চেষ্টায় তদন্ত চালাচ্ছে গোয়েন্দা দফতর।



