+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কন্যা সন্তানের জন্ম হওয়ায় মানি পরিবারে শুরু হয় লক্ষ্মী পূজা

Ad Image
Ad Image

কন্যা সন্তানের জন্ম হওয়ায় মানি পরিবারে শুরু হয় লক্ষ্মী পূজা

admin October 6, 2025

আমার কথা, সার্থক কুমার দে, ৬ অক্টোবরঃ

৫১ বছর আগে অন্ডাল মোড় সংলগ্ন উত্তরায়ন পল্লীর বাসিন্দা মানি পরিবারে শুরু হয় লক্ষ্মী পূজোর প্রচলন, আজও যা হয়ে আসছে পরম্পরা ও ঐতিহ্যের সাথে। পারিবারিক এই লক্ষ্মীপুজোর সাথে জড়িয়ে আছে পরিবারে প্রথম কন্যা সন্তানের জন্ম হওয়ার কাহিনী । মানি পরিবারের প্রবীণ সদস্য দিব্যেন্দু মানি বলেন আমার বাবা ঈশ্বর রাধাবল্লব মানি দক্ষিণখন্ড পঞ্চায়েতের ময়রা কোলিয়ারিতে খনি শ্রমিক হিসেবে কাজ করতেন । তখন আমরা থাকতাম খনি আবাসনে। আমরা ৬ ভাই, আমাদের কোন বোন নেই । কন্যা সন্তান না থাকাই পরিবারে একটা আক্ষেপ ছিল । তখনো বাড়িতে লক্ষ্মীপুজোর প্রচলন ছিল, কিন্তু পুজো হতো পটে । একবছর লক্ষ্মী পুজোর দিন বাড়িতে প্যাঁচার আবির্ভাব ঘটে । সেই সময় (১৯৭৪) আমার বড় ভাইয়ের স্ত্রী সন্তানসম্ভাবনা ছিলেন । এরপর বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় । কন্যার নাম সঞ্চিতা মাঝি । বাড়িতে প্রথম কন্যা সন্তান জন্ম পরিবারে খুশি ঢেকে আনে । কন্যা রূপে লক্ষ্মীর আগমন ঘটায় সেই বছর থেকেই মাটির প্রতিমা এনে ধুমধাম সহকারে শুরু হয় লক্ষী পূজোর আয়োজন । সেই থেকে প্রতি বছর পরম্পরা মেনে আজও লক্ষ্মীপুজোর আয়োজন হয় বলে জানান দিব্যেন্দু বাবু । দিব্যেন্দু বাবুর মেয়ে সংঘমিতা মানি কর্মকার বলেন আমাদের বাবা, কাকা, জ্যেঠা নিয়ে পরিবার বড় । পরিবারের সদস্যরা ছাড়াও মেয়ে জামাই নাতি-নাতনী সহ আরও অনেকে পারিবারিক এই পুজোতে অংশ নেয় । তিনি জানান পুজো হয় দুটো প্রতিমার । তিনদিন পর পুরনো প্রতিমার বিসর্জন হয় । নতুন প্রতিমাটি রাখা থাকে । প্রথা মেনে সেই প্রতিমা বিসর্জন হয় পরের বছর ।

Post Views: 600
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN