বাঁশকোপা যাওয়ার সার্ভিস রোড বন্ধ, অবরোধে বিজেপি
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ৭ অক্টোবর:

উত্তরবঙ্গে ত্রাণ বিতরণে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়কের উপর হামলার অভিযোগে উত্তাল কাঁকসার মুচিপাড়া। মুচিপাড়া শিবপুর রোড অবরোধ করে বিজেপির বিক্ষোভ। উত্তরবঙ্গে ত্রাণ বিতরণে গিয়ে বিজেপি বিধায়ক খগেন মুর্মুর উপর হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য। অভিযোগ উঠেছে, এই হামলার পিছনে রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন দুর্গাপুরের বিজেপি কর্মী ও সমর্থকেরা। হাতে দলীয় পতাকা নিয়ে তারা স্লোগান দিতে থাকেন, “খগেন মুর্মুর উপর হামলার বিচার চাই”, “তৃণমূলের গুন্ডামি চলবে না।” বিক্ষোভে নেতৃত্ব দেন বর্ধমান দুর্গাপুরের বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “যেখানে একজন নির্বাচিত জনপ্রতিনিধিও নিরাপদ নন, সেখানে সাধারণ মানুষ কতটা নিরাপদ, সেটা সবাই বুঝে নিচ্ছেন।
টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলো বিজেপির কর্মী সমর্থকরা। তখনই সেই টায়ারে জল ঢালতে এবং অবরোধকারীদের সরাতে যায় কাঁকসা থানার মলানদিঘী ফাঁড়ির পুলিশ। তখনই মলানদিঘী পুলিশ ফাঁড়ির পুলিশ আধিকারিকদের ওপর হামলা চালায় বিজেপি নেতৃত্ব। রাজ্যজুড়ে তৃণমূলের সন্ত্রাস চলছে। বিজেপি নেতৃত্ব বলেন, “আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের অবরোধ চলবেই”।
ঘটনাস্থলে পৌঁছোয় কাঁকসা থানার পুলিশ। মুচিপাড়া থেকে বাঁশকোপা যাওয়ার সার্ভিস রোড অবরোধ করে দেয় তারা। প্রায় ঘন্টা খানেক পরে ওঠে অবরোধ।



