+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   লকডাউনের সচেতনতা বাড়াতে পুলিশের পাশাপাশি এবার রং তুলি হাতে উখরায় পথে নামলেন এক শিল্পী

Ad Image
Ad Image

লকডাউনের সচেতনতা বাড়াতে পুলিশের পাশাপাশি এবার রং তুলি হাতে উখরায় পথে নামলেন এক শিল্পী

admin April 13, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৩এপ্রিলঃ
সারা দেশে লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। গত ২৩শে মার্চ থেকে এই রাজ্যে শুরু হয়েছিল লকডাউন আর সারা দেশে এই লকডাউন লাগু হয়েছিল ২৫ মার্চ থেকে। প্রশাসনের পক্ষ থেকে নানাভাবে সাধারন মানুষকে লকডাউনের প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা করলেও অনেকেই এখনও বেশ বেপরোয়াভাবে বাইরে ঘোরাঘুরি করে বেড়াচ্ছেন। তাই দ্বিতীয় দফার লকডাউনে রাজ্য সরকার পুলিশ প্রশাসনকে কড়া হওয়ার নির্দেশ দিয়েছেন। আর মুখ্যমন্ত্রী নির্দেশ পালন করতে এবার হাতে ডান্ডা তুলে নিতে দেখা যাচ্ছে পুলিশকে। যদিও পুলিশকে শুধু ডান্ডা হাতে নয়, কখনও গায়কের ভূমিকায় আবার কখনও রং তুলি হাতে শিল্পীর ভুমিকাতেও দেখা গেছে লকডাউনের সচেতনতা প্রচারে। তবে এবার সাধারন মানুষের সচেতনতা বৃদ্ধি করতে এবার শুধু পুলিশ নয়, রং তুলি হাতে তুলে নিতে দেখা গেল আরো এক সাধারন মানুষকে। পশ্চিম বর্ধমানের উখরায় রাস্তায় নেমেছেন শিল্পী অশোক দে। শিল্প তাঁর পেশা। সারা বছর তিনি ব্যানার হোর্ডিং ফ্লেক্স তৈরির কাজ করেন মৃৎশিল্পি হিসাবেও তিনি পরিচিত। লক ডাউনের কারণে এখন সে সব কাজ বন্ধ রয়েছে । তাই তিনি এখন এলাকার বিভিন্ন রাস্তায় ছবি এঁকে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার কাজ করছেন। এই কাজে তাঁর হাতিয়ার রং আর তুলি। রাস্তার ওপর করোনা ভাইরাসের ছবি এঁকে তিনি সাধারণ মানুষের কাছে আবেদন করছেন বাড়িতে থাকার ও সামাজিক দূরত্ব বজায় রাখার। অশোকবাবু জানান করোনা ভাইরাসের সংক্রমণে গোটা বিশ্বে আতঙ্ক তৈরি হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। মারা যাচ্ছে অকালে। সব জানা সত্ত্বেও কিছু মানুষ নিয়ম মানছেন না। সেই সব মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ বলে জানান তিনি।

Post Views: 1,116
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN