+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   রাত নামতেই রক্তের গন্ধ, ঘরে স্ত্রীর লাশ রেখে থানায় আত্মসমর্পণ গৃহশিক্ষকের

Ad Image
Ad Image

রাত নামতেই রক্তের গন্ধ, ঘরে স্ত্রীর লাশ রেখে থানায় আত্মসমর্পণ গৃহশিক্ষকের

admin October 10, 2025

আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ১০ অক্টোবর:

স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ গৃহশিক্ষকের! রোমহর্ষক ঘটনা দুর্গাপুরে। দুর্গাপুরের ধোবিঘাট এলাকায় স্ত্রীর রক্তে হাত রাঙিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন এক গৃহশিক্ষক। শুক্রবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। স্থানীয়দের দাবি, হয় কাটারি দিয়ে কিংবা ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে মুকুলদেবীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম দুর্গাদাস কর, পেশায় গৃহশিক্ষক। খুন হওয়া মহিলার নাম মুকুল কর। স্থানীয়রা জানিয়েছেন, যদিও ওই মহিলাকে সব সময় হাসিমুখে দেখা যেতো। কিন্তু এদিন সন্ধ্যা নামতেই বদলে যায় ছবিটা বদলে যায়। হঠাৎ পুলিশ আসে, ভিড় জমে যায় এলাকায়। তখনই জানা যায়, নিজের স্ত্রীকে খুন করেছে দুর্গাদাস কর এবং নিজেই গিয়ে থানায় আত্মসমর্পণ করেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাঠিয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে।

দুর্গাদাসবাবুর ছেলে শান্তনু করের দাবি, পরিকল্পনা করে তার মাকে খুন করেছেন বাবা। তার বাবা তার ও তার মায়ের ওপরে অত্যাচার করতেন। বাবার কঠোর শাস্তির দাবিও জানান তিনি।

যদিও সুত্রের খবর, স্ত্রী ও পুত্রের অবহেলার কারনে দুর্গাদাসবাবু মানসিক অবসাদে ভুগছিলেন। সেই কারনেই কি স্ত্রীর ওপর বিতৃষ্ণার থেকে এই নির্মম হত্যাকাণ্ড? তবে খুনের সঠিক কারন জানতে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।

Post Views: 775
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN