+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার সিভিক পুলিশ

Ad Image
Ad Image

শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার সিভিক পুলিশ

admin October 11, 2025

আমার কথা, সার্থক কুমার দে, অন্ডাল, ১১ অক্টোবর:

শ্লীলতাহানির অভিযোগ উঠল এক সিভিক পুলিশের বিরুদ্ধে। অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির শীতলপুর গ্রামের ঘটনা। শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সিভিক পুলিশকে। শনিবার তাকে পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে।

সিভিক পুলিশের বিরুদ্ধে তোলাবাজি, মারধর, ধর্ষণ, ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন অভিযোগ বিভিন্ন সময় সামনে এসেছে বহুবার। এবার একই অভিযোগ উঠল অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির এক সিভিক পুলিশের বিরুদ্ধে। অভিযুক্ত সিভিক এর নাম নীলকন্ঠ নন্দী। শীতলপুরের বাসিন্দা অভিযুক্ত নীলকন্ঠ বনবহাল ফাঁড়িতে সিভিক পুলিশ হিসাবে কর্মরত। শীতলপুর গ্রামের বাসিন্দা এক দম্পতি শুক্রবার নীলকন্ঠের বিরুদ্ধে বনবহাল ফাঁড়িতে মারধর, শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ পাওয়ার পর শুক্রবার রাতেই নীলকণ্ঠকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার তাকে পেশ করা হয় দুর্গাপুর মহাকুমা আদালতে। অভিযোগকারী দম্পতির স্বামী জানান বেশ কিছুদিন ধরেই নীলকন্ঠ আমার স্ত্রীকে উত্যক্ত করতো। প্রথম প্রথম স্ত্রী বিষয়টিকে গুরুত্ব দেয়নি। কিন্তু শুক্রবার নীলকন্ঠ একই আচরণ করে স্ত্রীর সাথে। স্ত্রী বিষয়টি আমাকে জানালে আমি তার প্রতিবাদ করি। এরপরই আমার বাড়িতে রড নিয়ে চড়াও হয় সে। আমাকে আমার স্ত্রীকে রড দিয়ে মারধর করে। বাধা দিতে গেলে আমার স্ত্রীর ব্লাউজ কাপড় ছিড়ে দেয় । অশ্লীল ভাষায় গালিগালাজের সাথে সে পুলিশ কেউ তার কিছু করতে পারবে না বলে হুমকি দেয়। এরপরই আমরা পুলিশের দ্বারস্থ হয় বলে জানান তিনি। বিষয়টি নিয়ে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। অভিযুক্ত সিভিকের উপযুক্ত শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে বাসিন্দারা।

Post Views: 516
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN