+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অবসরকালীন আর্থিক সুবিধা পেতে গেলে দিতে হবে ঘুষ, ধর্ণায় ইসিএলের অবসরপ্রাপ্ত কর্মী

Ad Image
Ad Image

অবসরকালীন আর্থিক সুবিধা পেতে গেলে দিতে হবে ঘুষ, ধর্ণায় ইসিএলের অবসরপ্রাপ্ত কর্মী

admin October 11, 2025

আমার কথা, সার্থক দে, অন্ডাল, ১১ অক্টোবর:

অবসরের পর মেলেনি প্রফিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটির টাকা। অবিলম্বে অর্থ মিটিয়ে দেওয়ার দাবিতে শনিবার ডুলিতে ধর্নায় বসেন ওই শ্রমিক। ইসিএলের কেন্দা এরিয়ার সিদুলি কোলিয়ারির ঘটনা।

লালমোহন রায়, খনি সংস্থা ইসিএলের কেন্দা এরিয়ার সিদুলি কোলিয়ারিতে কাজ করতেন। চলতি বছর মার্চ মাসে তিনি অবসর গ্রহণ করেন। অবসরের পর ৬ মাস পেরিয়ে গেলেও এখনও তিনি প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সহ অন্যান্য আর্থিক সুবিধা পাননি বলে অভিযোগ। দ্রুত অবসরকালীন সমস্ত অর্থ মিটিয়ে দেওয়ার দাবিতে শনিবার সকালে সপরিবারে লালমোহন বাবু বসে পড়েন কোলিয়ারির ডুলির উপর। যার ফলে বন্ধ হয়ে যায় কোলিয়ারির ভূগর্ভে শ্রমিকদের উঠানামা ও উৎপাদনের কাজ। লালমোহন বাবু জানান অবসরের পরে এখনো তিনি প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির টাকা পাননি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কাছে গেলেও হয়নি কোন সুরাহা। ঘুষ দিলে দ্রুত টাকা পাওয়া যাবে বলে উল্টে আধিকারিকেরা চাপ দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। লালমোহন বাবুর পাশে দাঁড়ান তার সহকর্মীরা। তারা বলেন একটা শ্রমিক সারা জীবন কাজ করার পর তার সাথে এরূপ আচরণ ঠিক নয়। দ্রুত বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি জানান তারাও। কর্তৃপক্ষের আশ্বাসে কয়েক ঘণ্টা পর রামমোহন বাবু ধর্না প্রত্যাহার করে নেন। কোলিয়ারীর আধিকারিক সূত্রে জানা গেছে অবসর গ্রহণের পর লালমোহন বাবু এখনো কোয়াটার হ্যান্ডওভার করেনি। সেই সাথে প্রফিডেন্ট ফান্ড একাউন্টে কিছু ভুল থাকায় অবসরকালীন টাকা আটকে রয়েছে। ঘুষ চাওয়ার অভিযোগ অস্বীকার করেন ওই আধিকারিক।

Post Views: 374
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN