+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ধ*র্ষ*ণকান্ডে এবার গ্রেফতার হল পুরসভার এক অস্থায়ী কর্মী, সংখ্যা বেড়ে ৪

Ad Image
Ad Image

ধ*র্ষ*ণকান্ডে এবার গ্রেফতার হল পুরসভার এক অস্থায়ী কর্মী, সংখ্যা বেড়ে ৪

admin October 13, 2025

আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ১৩ অক্টোবরঃ

দুর্গাপুরের শোভাপুরের বেসরকারী মেডিক্যাল কলেজের চিকিৎসক পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডে এবার গ্রেপ্তার হল দুর্গাপুর নগর নিগমের অস্থায়ী কর্মী নাসিরউদ্দিন শেখ। বিজড়া এলাকার বাসিন্দা। শুক্রবার গভীর রাতে শহরের পরাণগঞ্জের জঙ্গলে দ্বিতীয় বর্ষের এক মেডিক্যাল পড়ুয়াকে নির্মমভাবে গণধর্ষণ করা হয়। শনিবার সকালেই উত্তাল হয়ে ওঠে রাজ্য রাস্তায় নেমে ক্ষোভ উগরে দেন সাধারণ মানুষ থেকে ছাত্রসমাজ। ঘটনার পর থেকেই তদন্তে নামে নিউ টাউনশিপ থানার পুলিশ। ঘিরে ফেলা হয় গোটা পরাণগঞ্জের জঙ্গল। ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে তুললে বিচারক তাঁদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। রবিবার রাতে টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় নগর নিগমের অস্থায়ী কর্মী নাসিরউদ্দিন শেখকে। সোমবার তাকে তোলা হবে দুর্গাপুর মহকুমা আদালতে।
এখনও পলাতক আরেক অভিযুক্ত। সারা রাজ্য তাকিয়ে কবে ধরা পড়বে সেই ব্যক্তি! দুর্গাপুরের বুকে মানবতার ওপর এই হিংস্র আঘাতের পর একটাই প্রশ্ন, “এই শহর কি আর নিরাপদ?”

Post Views: 1,587
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN