+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   রাম মন্দিরের ভূমি পূজাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়ছে খড়গপুর শহরে

Ad Image
Ad Image

রাম মন্দিরের ভূমি পূজাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়ছে খড়গপুর শহরে

admin August 5, 2020

আমার কথা, পশ্চিম মেদিনীপুর(খড়গপুর), ৫ আগস্টঃ

উত্তর প্রদেশের অযোধ্যা জেলার অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজা। ভূমি পুজো করবেন দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। ভূমি পূজাকে কেন্দ্র করে দেশজুড়ে উন্মাদনা শুরু হয়েছে। আর এই রাম মন্দিরের ভূমি পুজোকে হাতিয়ার করে পশ্চিমবঙ্গে  ভারতীয় জনতা পার্টি বাংলায় বিভিন্ন কর্মসূচি পালন করার প্রস্তুতি শুরু করেছে। বিজেপি দলের পক্ষ থেকে বুধবার একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে কিন্তু তাতে বাধ সেধেছে লকডাউন। রাজ্য সরকারের পক্ষ থেকে বুধবার অর্থাৎ ৫ আগস্ট রাজ্যজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। সম্পূর্ণভাবে  লকডাউন পালন করার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। তাই বিপাকে পড়েছে বিজেপি। দিলীপ ঘোষ সহ বিজেপি নেতারা  রাম মন্দিরের ভূমি পূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে পূজার আয়োজন করেছে। সেই সঙ্গে  বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের প্রস্তুতি। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে  বিজেপির  প্রস্তুতি চোখে পড়েছে। খড়গপুর গোল বাজার এলাকায় রাম মন্দির রয়েছে সেই রাম মন্দিরে নাকি বিজেপিকে পূজা করার অনুমতি দেওয়া হয়নি। তাই মঙ্গলবার থেকে একে অপরের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছে। রাজনৈতিক উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেস পুলিশ প্রশাসনকে ব্যবহার করে এই কাজ করেছে বলে অভিযোগ বিজেপির। তবে  খড়গপুর এর বিধায়ক প্রদীপ সরকার বলেন ওই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস কোন ভাবে যুক্ত নয়।  তৃণমূল কংগ্রেস প্রশাসনকে ব্যবহার করেনি এবং প্রশাসনের কাজ প্রশাসন করছে তাই এ নিয়ে বেশি কিছু বলতে চাননি। তিনি বলেন রাম কারও একার নয় সবার। তাই রাম নিয়ে আমি রাজনীতি করতে চাইনি। যারা রামকে নিয়ে রাজনীতি করতে চায় তাদের মানুষ উপযুক্ত জবাব  উপনির্বাচনে দিয়েছে আগামীদিনেও দেবে।

Post Views: 841
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN