+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   প্রেমে আপত্তি, দুর্গাপুরে প্রেমিকার দাদার ছুরিতে জখম প্রেমিকের দাদা

Ad Image
Ad Image

প্রেমে আপত্তি, দুর্গাপুরে প্রেমিকার দাদার ছুরিতে জখম প্রেমিকের দাদা

admin August 8, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৮আগস্টঃ

মাসতুতো বোন দিপুর সাথে দীর্ঘদিনের প্রণয়ের সম্পর্ক ছিল দুর্গাপুরের ১নং ওয়ার্ডের রঘুনাথপুরের বাসিন্দা প্রশান্ত ঘোষের। কিন্তু এই সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারছিল না দিপুর মাসতুতো দাদা আকাশ ভদ্র। আর এই  মেনে না নিতে পারার জেরে ছুরিকাঘাতে জখম হলেন বোনের প্রেমিকের দাদা সঞ্জয় ঘোষ। আহত অবস্থায় সঞ্জয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সঞ্জয়ের ভাই জানান যে, তাঁর খুড়তুতো দাদা প্রশান্তর সাথে দীর্ঘদিনের প্রণয়ের সম্পর্ক রয়েছে জোড়াপুকুরের বাসিন্দা দিপু বিশ্বাসের। কিন্তু এই সম্পর্কে আপত্তি ছিল দিপুর মাসতুতো দাদা আকাশের। বেশ কয়েকবার তা নিয়ে প্রশান্তকে শাসায় আকাশ বলে অভিযোগ। কিন্তু তাতে কর্ণপাত করে না প্রশান্ত। এরপর আজ শনিবার বিকেলে আকাশ তাঁর এক বন্ধু বিশ্বজিৎ বিশ্বাসকে সাথে নিয়ে প্রশান্তদের এলাকায় যায়। সেখানে আকাশের সাথে প্রশান্তর কথা কাটাকাটি হয়। সেই সময় প্রশান্ত তাঁর জ্যাঠতুতো দাদা সঞ্জয়কে ডাকে। সঞ্জয় সেই সময় ঘরে শুয়েছিল। খুড়তুতো ভাইয়ের ডাকে সে বাইরে যায়। এরপর আকাশের সাথে সঞ্জয়েরও বচসা বাধে। বচসার মাঝে আচমকাই আকাশ জামার ভেতর থেকে ছুরি বের করে সঞ্জয়কে পেছন থেকে আঘাত করে বলে অভিযোগ। এমতবস্থায় এলাকায় উপস্থিত অন্যান্য যুবকরা আকাশকে ধরে ফেলে। খবর দেওয়া হয় পুলিশকে। দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আকাশ ও তাঁর সঙ্গী বিশ্বজিৎকে আটক করে সাথে জখম অবস্থায় সঞ্জয়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে।

Post Views: 2,323
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN