নতুন বছরের সকালেই পুলিশের জালে মাদক সহ গ্রেপ্তার ৩ পাচারকারী
আমার কথা, সার্থক কুমার দে, পান্ডবেশ্বর, ১ জানুয়ারি:
পান্ডবেশ্বরে ৩ পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ। অজয় সেতু সংলগ্ন এরিয়া অফিস মোড়ে ধরা পড়ে পাচারকারীরা। তাদের কাছ থেকে উদ্ধার হয় ২৬০ গ্রাম হেরোইন।
পুলিশের জালে ধরা পড়লো মহম্মদ শহীদ, মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ সমীর খান নামে তিনজন মাদক পাচারকারী। গ্রেপ্তার হওয়ার ৩ পাচারকারী কুলটি থানার নিয়ামতপুর, চিরকুন্ড ও ধানবাদের বাসিন্দা বলে জানা যায়। বৃহস্পতিবার বার সকাল সাতটা নাগাদ পাণ্ডবেশ্বরের অজয় সেতু সংলগ্ন এরিয়া অফিস মোড়ে ধরা পড়ে পাচারকারীরা। তল্লাশিতে তাদের কাছ থেকে উদ্ধার হয় ২৬০ গ্রাম হেরোইন। থানার এক আধিকারিক জানান পাচারকারীদের গতিবিধির খবর আসে সুত্র মারফত। সেই মতো এরিয়া অফিস মোড়ে নজরদারি বাড়ানো হয়। বীরভূমের দিক থেকে মাদকসহ পাচারকারীরা এরিয়া অফিস মোড় পৌঁছাতেই সেখানে তাদের পাকড়াও করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে উদ্ধার হয় হেরোইন। গ্রেপ্তার হওয়া পাচারকারীদের এদিন পেশ করা হয় আসানসোল আদালতে। পাচারকারীদের সাথে অন্য কেউ জড়িত থাকলে জিজ্ঞাসাবাদে সেই তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ধৃতদের ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।



