দলের প্রতিষ্ঠা দিবসে বিএলএদের সম্বর্ধনা দুঃস্থদের শীতবস্ত্র উপহার দিল তৃণমূল
আমার কথা, সার্থক কুমার দে, অন্ডাল, ১ জানুয়ারি :
১-লা জানুয়ারি বৃহস্পতিবার পতাকা উত্তোলনের পাশাপাশি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দলের প্রতিষ্ঠা দিবস পালন করলো তৃণমূল । এদিন দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে এস আই আর কাজে যুক্ত ২৩ জন দলীয় বিএলএকে সম্বর্ধিত করা হয় । মাধাইপুর কোলিয়ারী দলীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠা দিবস পালন ও সম্বর্ধনা অনুষ্ঠানটি হয় । উপস্থিত ছিলেন দলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ, পঞ্চায়েত প্রধান শ্যামল বাগদি, উপপ্রধান গঙ্গাধর গোস্বামী সহ অন্যরা । গৌতম ঘোষ বলেন ২৩ জন বিএলএর পাশাপাশি বাজার কমিটির সুরক্ষা বাহিনীর ৪ জন ও দলের উন্নয়নের পাঁচালী প্রচার গাড়ির চালককেও এদিন সম্বর্ধনা দেওয়া হয়েছে । অন্যদিকে অন্ডাল ব্লকের উখরাতেও তৃণমূলের প্রতিষ্ঠার দিবস পালন করা হয় । উখরা বাজারে দলীয় কার্যালয়ে এদিন সকালে তৃণমূলের পতাকা উত্তোলন করেন দলের অঞ্চল সভাপতি শরণ সাইগল । উখড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন এলাকার আড়াইশো জন দুঃস্থকে শীতবস্ত্র উপহার দেওয়া হয় ।



