তরুণীকে শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ১ জানুয়ারী:
তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শশাঙ্কশেখর মন্ডলের দাদা শিবপ্রসাদ মন্ডলের বিরুদ্ধে। অভিযুক্তর গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও। কোকওভেন থানার সামনে গ্রেপ্তারের দাবিতে এলাকার বাসিন্দারা বিক্ষোভে নামেন। চলে স্লোগান। দুর্গাপুরের ৩৯ নম্বর ওয়ার্ডের আশীষনগরের তরুণীর সাথে অশ্লীল আচরণ করে শিবপ্রসাদ মন্ডল বলে অভিযোগ। এলাকাবাসীর অভিযোগ, এই শিবপ্রসাদ মন্ডল এলাকার বহু মানুষের সাথে খারাপ আচরণ করেছে। এলাকার মানুষের ওপর অত্যাচারও করে। ২৪ ঘন্টা আগে অভিযোগ দায়ের হলেও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত। দ্রুত গ্রেপ্তার করতে হবে শিবপ্রসাদকে। না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তারা। বিক্ষোভকারী বীরেন মণ্ডল সাফ জানিয়ে দেন,”পুলিশ আশ্বাস দিয়েছে কড়া পদক্ষেপ নেওয়ার। যদি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না হয় তাহলে আমরা আন্দোলন চালিয়ে যাব।”



