দুর্গাপুরে শুরু হল ৫৭ তম কল্পতরু মেলা
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ১ জানুয়ারি:
দুর্গাপুরে কল্পতরু উৎসবের সূচনা করলেন মন্ত্রী মলয় ঘটক। দুর্গাপুরের ডিপিএল টাউনশিপ এলাকায় প্রত্যেক বছরের মত এবারও শুরু হল মেলা। ৫৭তম বর্ষে পদার্পণ করল। চলবে ১০তারিখ পর্যন্ত । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন বিচার বিভাগীয় ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, জেলাশাসক পন্নাম বলাম এস, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল,প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমাশাসক সুমন বিশ্বাস প্রমুখ।এই মেলাকে ঘিরে প্রথম দিন থেকেই এলাকার মানুষের মধ্যে বাড়তি উদ্দীপনা ছিল। মেলা কমিটির তরফ থেকে ২০লক্ষ টাকা চেক তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।



