+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সরকারী কাজে বাধা খোদ তৃণমূলের নেত্রীর বিরুদ্ধে

Ad Image
Ad Image

সরকারী কাজে বাধা খোদ তৃণমূলের নেত্রীর বিরুদ্ধে

admin January 3, 2026

আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ৩ জানুয়ারী:

দাদা নয়, এবার দিদিগিরির অভিযোগ পশ্চিম বর্ধমানের জেলা সহ সভানেত্রী মুনমুন সরকারের বিরুদ্ধে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের একটি নিকাশী নালা তৈরির কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ শাসক দলের এই নেত্রীর বিরুদ্ধে।ভিত্তিহীন অভিযোগ পাল্টা প্রতিক্রিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রি মুনমুন সরকারের। ঘটনার সূত্রপাত দুর্গাপুরের ২০ নম্বর ওয়ার্ডের শ্রীনগরপল্লী সি ব্লকে একটি নিকাশী নালা তৈরীকে ঘিরে, বৃষ্টি হলেই এলাকায় জল জমে যেতো,আর মানুষের এই দুর্ভোগ কমাতে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ প্রায় ৯৯ লক্ষ টাকা খরচা করে একটি বড় নিকাশী নালা তৈরির কাজ শুরু করে, ঠিক হয় এই নিকাসী নালার ওপর দিয়েই তৈরী হবে এলাকার মানুষের চলাচলের রাস্তা।অভিযোগ, শনিবার কাজ শুরু করতে গিয়ে বাঁধার মুখে পড়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ইঞ্জিনিয়াররা, অভিযোগ স্থানীয়দের নিয়ে জেলা তৃণমূলের মহিলা শাখার এই তৃণমূল নেত্রী কাজ শুরু করতে বাঁধা দেন,অগত্যা কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা এডিডিএ কর্তৃপক্ষ।

এডিডিএ এর ইঞ্জিনিয়ার উৎপল মুখার্জি বলেন, “সকাল থেকে শ্রমিকরা বসে আছে, কাজ করতে দিচ্ছে না স্থানীয়রা। যেটুকু সমস্যা সেটাও ঠিক করতে দিচ্ছে না। তাই বাধ্য হয়ে কাজ বন্ধ করে দিয়েছি”।

“অভিযোগ ভিত্তিহীন, কাজ ঠিকমতো প্ল্যানমাফিক হচ্ছিলো না, স্থানীয়দের স্বার্থে এরই প্রতিবাদ করেছি আমি, এর বেশি কিছু নয়” পাল্টা প্রতিক্রিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী মুনমুন সরকারের।

এই ঘটনার জেরে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের শুরু হতে চলা নিকাসী নালার কাজ বন্ধ হয়ে যায়, নালা তৈরির সরঞ্জাম সরিয়ে দেয় ঠিকাদার। এই ঘটনায় সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা। “এটাই তৃণমূল, এগিয়ে বাংলার একটা দল” প্রতিক্রিয়া বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুইয়ের।

সব মিলিয়ে এখন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা এডিডিএর এই কাজ জটিলতা কাটিয়ে কবে শুরু হয় সেটাই দেখার বিষয়।

Post Views: 193
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN