+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   জামুড়িয়ার রাস্তায় ফের একবার মিনিবাস দুর্ঘটনা, অল্পবিস্তর আহত বেশ কয়েকজন যাত্রী

Ad Image
Ad Image

জামুড়িয়ার রাস্তায় ফের একবার মিনিবাস দুর্ঘটনা, অল্পবিস্তর আহত বেশ কয়েকজন যাত্রী

admin January 3, 2026

আমার কথা, রাকেশ লাহা, জামুরিয়া, ৩ জানুয়ারী:

আজ থেকে বেশ কিছুদিন আগে জামুরিয়া বিধানসভা কেন্দ্রের চাকদোলা মোর সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে পাণ্ডবেশ্বর -রানীগঞ্জ রুটের একটি মিনিবাস। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা ঘটলো বাহাদুরপুর পেট্রল পাম্প সংলগ্ন এলাকায়। এবার দুর্ঘটনার সম্মুখীন হয় হরিপুর থেকে জামুড়িয়া রুটের একটি মিনিবাস। সৌভাগ্য বসত বেশ কয়েকজনের অল্পবিস্তর চোট লাগলেও গুরুতর আঘাতের খবর সামনে আসেনি। বারংবার জামুড়িয়া রাস্তায় বাস দুর্ঘটনার ছবি সামনে আসাতে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

সূত্র মারফত জানা যায়, জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির আওতাধীন বাহাদুরপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এক বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় ঘটে এদিনের বাস দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দাদের কথাই মিনি বাসটি যাত্রী বোঝাই করে হরিপুর দিক থেকে রওনা দিয়েছিল জামুড়িয়া অভিমুখে। রাস্তা খানাখন্দে ভর্তি থাকায় বাহাদুরপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বাসটি ধীরগতিতে পার হচ্ছিল ঠিক সেই সময়ই পিছন থেকে দ্রুতগতিতে আসা বালি বোঝাই এক ডাম্পার বাসটিকে সজরে ধাক্কা মারায় নিমেষেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা এবং বেশ কয়েকজন যাত্রী ও বাসের কর্মীরা অল্পবিস্তর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে কেন্দা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত বাস যাত্রীদের নিকটবর্তী চিকিৎসালয়ে নিয়ে যান। অন্যদিকে দুর্ঘটনা জেরে রাস্তায় যানজট সৃষ্টি হলে পুলিশ পৌঁছে ঘাতক লড়ি এবং দূর্ঘটনাগ্রস্ত বাসটিকে ঘটনাস্থল থেকে সরিয়ে যানজট মুক্ত করে ।

তবে এদিনের বাস দুর্ঘটনায় ফের একবার জামুরিয়ার রাস্তা নিয়ে সরব হতে দেখা গেল স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা এই রাস্তা দিয়ে পারাপার করার সত্ত্বেও এই রাস্তা সংস্কারের কোনো রকম কোনো কর্ণপাত করছেন না। স্থানীয় দের কথাই জরাজীর্ণ এই রাস্তার কারণে যেকোনো সময় যেকোনো দিন ঘটছে একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা। তবুও নীরব প্রশাসন।

Post Views: 85
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN