পথ সচেতনতার বার্তার মধ্যে দিয়ে বানী বন্দনা বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ৬ জানুয়ারী:
সেফ ড্রাইভ সেভ লাইফের থিমের মাধ্যমে বাণী বন্দনা। শুরু হলো তারই প্রস্তুতি। দুর্গাপুর ইস্পাত নগরীর চন্ডীদাসের বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের সরস্বতী পুজোয় অভিনব উদ্যোগ। আট বছরে পদার্পণ করতে চলেছে এই পুজো। মঙ্গলবার বিকেলে খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য বান্টি সিং, মনস অধিকারী ও পূর্ণেন্দু চট্টরাজ। দেবাংশু রায়ের উদ্যোগে এই পুজো পরিচালনা হয়। কোর কমিটির সদস্য মানষ অধিকারী বলেন,”এই থিম এর মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে। পুজোর দিনগুলিতে নানান সামাজিক কর্মকাণ্ড করা হয়। এবারেও বিশেষ অতিথিরা উপস্থিত থাকবেন। সব মিলিয়ে সরস্বতী পুজায় চার দিন ধরে মাতোয়ারা হবে গোটা এলাকার মানুষ।”



