BREAKING! পরিবহণ ব্যবসায়ীকে আটক করলো জিএসটি দপ্তর
admin
January 6, 2026
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ৬ জানুয়ারী:
দুর্গাপুরে একাধিক জায়গায় চলছে সেন্ট্রাল জিএসটি দপ্তরের অভিযান। ইতিমধ্যেই একজন ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে সুত্র মারফত জানা গিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যে থেকে দুর্গাপুরের বেশ কয়েকজন ব্যবসায়ীর বাড়ি ও দপ্তরে জিএসটি দপ্তরের আধিকারিকরা অভিযান চালায়। জানা গিয়েছে বেনাচিতির বাপি বাদ্যকরের পরে ওল্ড কোর্ট মোড়ে পরিবহণ ব্যবসায়ী মুলায়েম যাদবের বাড়িতেও হানা দেন আধিকারিকরা।সুত্র মারফত জানা গিয়েছে, মুলায়েম যাদবকে কে আটক করেছে বলে আধিকারিক সূত্রের খবর।



