ছুটিতে বাড়ি এসে মর্মান্তিক মৃত্যু আর.পি.এফ জওয়ানের
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ৭ জানুয়ারী :
মর্মান্তিক পথ দুর্ঘটনায়। মৃত্যু আরপিএফ জওয়ানের। মৃত আরপিএফ জওয়ানের নাম অলক কুমার কুন্ডু (৫০)। ভিড়িঙ্গি টিএন স্কুলের সংলগ্ন এলাকার বাসিন্দা। হাওড়ার কাশীপুরে পোস্টিং ছিলেন। ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন। বুধবার সকালে বাইক নিয়ে বেনাচিতি বাজারে যাচ্ছিলেন। তখনই একটি মোটর ভ্যানের পিছনে ধাক্কা মারে ওই আরপিএফ জওয়ান। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনাকে ঘিরে শোকস্তব্ধ গোটা এলাকা।



