পুলিশে কনস্টেবল পদে দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরু দুর্গাপুরে
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ৮ জানুয়ারী :
কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা। সেই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে এবার শুরু হয়েছে মাঠ পরীক্ষা।দুর্গাপুরের ভগৎ সিং ক্রীড়াঙ্গনে কড়া নিরাপত্তা ও নিয়মকানুনের মধ্যে দিয়ে চলছে এই শারীরিক সক্ষমতা যাচাই পর্ব। সকাল থেকেই নির্দিষ্ট সময়ে প্রার্থীদের প্রবেশ করানো হচ্ছে পরীক্ষাকেন্দ্রে। দৌড়, উচ্চতা মাপ, বুকের মাপ, লং জাম্প সহ একাধিক ধাপে প্রার্থীদের শারীরিক যোগ্যতা পরীক্ষা করা হচ্ছে।পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে মাঠ পরীক্ষার মূল জোনে কোনও বহিরাগতদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা জারি রাখা হয়েছে। শুধুমাত্র নিয়োগ বোর্ড ও কর্তব্যরত পুলিশ আধিকারিকরাই পরীক্ষার মাঠে উপস্থিত রয়েছেন।



