BREAKING! রেল লাইনে মাথা দিয়ে আত্মঘাতী আর.পি.এফ জওয়ান
আমার কথা, তনুশ্রী চৌধুরী, পানাগড়, ৮ জানুয়ারি :
কর্মরত অবস্থায় ট্রেন লাইনে মাথা দিয়ে আত্মহত্যা করল এক আরপিএফ কর্মী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত দশটা নাগাদ পানাগড় স্টেশন এর এক নম্বর প্লাটফর্মের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পানাগড় স্টেশন এর আরপিএফ কর্মীরা। ঘটনাস্থলে পরে এসে পৌঁছান আর পি এফ এর উচ্চপদস্থ আধিকারিকরাও। খবর দেওয়া হয় জিআরপি কে। ঘটনাস্থলে জিআরপি পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃত্যুর কারণ এখনো পর্যন্ত স্পষ্ট ভাবে কিছুই জানা যায়নি। কর্মরত অবস্থায় আরপিএফ কর্মী মৃত্যুর ঘটনায় আরপিএফ এর পক্ষ থেকে কোন কিছুই জানাতে চান নি আরপি এফ এর কর্মীরা।মৃতের নাম অরুণ কুমার সিং (৫৫), বিহারের বাসিন্দা। মৃত্যুর কারণ খুঁজতে ঘটনার তদন্ত শুরু করেছে আরপিএফ



