BREAKING! দুর্গাপুরে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ৯ জানুয়ারী:
জাতীয় সড়কে পথ দুর্ঘটনা। মৃত্যু দু’জনের। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের গান্ধী মোড়ে। মৃতদেহ উদ্ধার করলেও দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, একটি মোটর ভ্যানে যেতে বেশ কয়েকজন গান্ধী মোড়ের দিক হয়ে মুচিপাড়ার দিকে যাচ্ছিল। তখনই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় সকলকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করে। মৃত দুজনের নাম পরিচয় এখনো জানা যায়নি।



