১০০ দিনের কাজের নাম পরিবর্তনের প্রতিবাদে এবার অবস্থান সত্যাগ্রহে কংগ্রেস
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ১১ জানুয়ারী :১
১০০ দিনের কাজের নাম পরিবর্তন ঘিরে তোলপাড় দেশের রাজনীতি। মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে ভারতবর্ষের ঐতিহ্যকে কালিমালিপ্ত করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। নাম পরিবর্তন করে পূজ্য বাপু গ্রামীণ রোজগার যোজনা করার অভিযোগ তুলে ফের সরব হল কংগ্রেস। দুর্গাপুরের প্রান্তিকা পাঁচমাথা মোড়ে অনশন সত্যাগ্রহ আন্দোলন শুরু করল জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা। রবিবার সকাল থেকে এই কর্মসূচিতে যোগ দেন জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী পর্যবেক্ষক ওমপ্রকাশ জয়সওয়াল সহ জেলা ও ব্লকের নেতৃত্বরা।
জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন,”সোনিয়া গান্ধী, মনমোহন সিংয়ের গ্রীন প্রজেক্ট ছিল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ নিশ্চয়তা প্রকল্প। যা ভারতবর্ষের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছিল। গ্রামীণ এলাকার মানুষদের রোজকারের জায়গা হয়েছিল। সেই জাতির জনক মহোত্মা গান্ধীর নাম পরিবর্তন করে দিল দেশের প্রধানমন্ত্রী। তারই প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে। নতুন নিয়মে আবার বলা হয়েছে ৬০% কেন্দ্র দেবে আর ৪০% রাজ্য দেবে। যে রাজ্য সরকারের অর্থনীতি ভারে মা ভবানী তারা কিভাবে টাকা দেবে। সরাসরি কেন্দ্রীয় সরকার পরিচালনা করতে চাইছে এই প্রকল্প। এই ভাবেই ভারতবর্ষের অর্থনীতিকে ভেঙে ফেলে দিতে চাইছে আর এই প্রকল্পকেও বন্ধ করে দিতে চাইছে। তারই প্রতিবাদে আমাদের আন্দোলন জারি রয়েছে।”



