BREAKING! শুভেন্দুকে হেনস্থার অভিযোগ, দুর্গাপুরে জাতীয় সড়ক অবরোধ বিজেপির
admin
January 11, 2026
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ১১ জানুয়ারি:
শুভেন্দু অধিকারীকে হেনস্তার অভিযোগ তুলে বিক্ষোভে বিজেপি। দুর্গাপুরের মুচিপাড়ার উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে বিজেপি। বিকেল পাঁচটা দশে অবরোধ শুরু হয়। বিজেপির বর্তমান সাংগঠনিক জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয় অবরোধ। বিজেপি নেতৃত্ব হুঁশিয়ারি দেন কেন শুভেন্দু অধিকারীর উপর বারে বারে আক্রমণ হবে জবাব দিতে হবে পুলিশকে।



