কাঁকসায় চুরি রহস্যে ব্রেকথ্রু, ভিন রাজ্য থেকে গ্রেফতার মূল চক্রী
আমার কথা, সনাতন গরাই, কাঁকসা, ১৪ জানুয়ারী:
সনাতন গরাই,দুর্গাপুর: কাঁকসায় ফাঁকা বাড়িতে লাগাতার চুরি। মধ্যপ্রদেশ থেকে মূল পান্ডাকে ধরে নিয়ে এলো কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশ। সাব ইন্সপেক্টর নিরঞ্জন মুখোপাধ্যায়ের নেতৃত্বে মলানদিঘী একটি দল সেখানে হানা দেয়। তারপরেই গ্রেফতার হয় সে। ধৃতের নাম বিষ্ণু সিমদাদ। মধ্যপ্রদেশের কোন্ডালিয়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, কাঁকসার আড়া এলাকায় একাধিক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল। তদন্তে নেমেছিল কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশ। তদন্তের ভিত্তিতে কয়েকমাস আগে ৩জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদেরকে জেরা করে মূল পান্ডার নাম জানা যায়। তারপরেই বিষ্ণু সিমদাদের নাম উঠে আসে। তারপরেই সাব ইন্সপেক্টর নিরঞ্জন মুখোপাধ্যায়ের নেতৃত্বে কাঁকসা থানার একটি দল মধ্যপ্রদেশে হানা দেয়। তারপরেই গোপন সূত্রে খবর পায় কোন্ডালিয়া এলাকায় লুকিয়ে রয়েছে বিষ্ণু। তারপর সেখানে হানা দিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসে। বুধবার সন্ধ্যায় নিয়ে আসা হয় কাঁকসা থানায়। বৃহস্পতিবার ধৃতকে পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। তারপরেই ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চালানো হবে। কাঁকসার এসিপি রাজকুমার মালাকার বলেন,”ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত চালানো হবে।”



