+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   আবাসন সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Ad Image
Ad Image

আবাসন সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

admin January 14, 2026

আমার কথা, সার্থক কুমার দে, অন্ডাল, ১৪ জানুয়ারী:

অন্ডাল ব্লকের খান্দরা এলাকায় একটি আবাসন সংস্থা থেকে বাড়ি কিনে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ গৌতম সিনহা নামে এক ব্যক্তির । তিনি জানান উখরা থেকে অন্ডাল যাওয়ার পথে খান্দরা কলেজের ঠিক উল্টো দিকে রয়েছে একটি আবাসন সংস্থার প্রচুর জমি । আগ্রহীদের জমি সহ বাড়ি তৈরি করে দেয় ঐ বেসরকারি আবাসন সংস্থাটি । সেখানে ২০২৩ সালে ওই সংস্থার কাছে থেকে ৬ কাঠা জমি কিনেন গৌতম বাবু । সেই জমির উপর ৩৪০০ স্কোয়ার ফুটের দু’তলা বাড়ি তৈরি করে দেওয়ার জন্য চুক্তি হয় ওই সংস্থার সাথে । গত বছরের মাঝামাঝি সময় নতুন বাড়িতে পরিবার নিয়ে থাকা শুরু করেন গৌতম বাবু । তার অভিযোগ চুক্তি মত বেশ কিছু কাজ ওই সংস্থা করে দেয়নি । তাছাড়া বাড়িটিতে রয়েছে একাধিক সমস্যা । ছাদে জল জমে । ড্যাম রয়েছে দেওয়ালে । যার ফলে ছাদ নষ্ট হওয়ার আশঙ্কার পাশাপাশি বাড়ির ভিতরে দেওয়ালের রং উঠে যাচ্ছে । গৌতম বাবু জানান বাড়িটির ত্রুটির কথা সংস্থাকে জানালে তারা সেগুলি ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল । কিন্তু বিনিময়ে আরও কয়েক লক্ষ টাকার দাবি করে তারা । দাবি মত টাকা না দেওয়ায় দেওয়ায় কয়েকদিন আগে বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেয় সংস্থা । পরে অবশ্য সেই সংযোগ জুড়েও দেওয়া হয় । তিনি বলেন শুধু তার বাড়ি নয় ওই সংস্থার তৈরি করা আরো বেশ কয়েকটা বাড়িতেও একই রকম সমস্যা রয়েছে বলে জানতে পারেন তিনি । বলেন বাড়িটি যেসব সমস্যা রয়েছে সেগুলি দ্রুত ঠিক করে দেওয়ার আবেদন জানিয়েছি সংস্থাকে । সংস্থা সেই কাজ না করলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছি বলে জানান তিনি ।

অন্যদিকে বাড়ির মালিক গৌতম বাবুর সমস্ত অভিযোগ অস্বীকার করেন সংস্থার সাথে যুক্ত রিজু ব্যানার্জি । তিনি বলেন এরকম কোন অভিযোগ তার জানা নেই । বিষয়টি খোঁজ নিয়ে দেখব বলে জানান তিনি । তবে ওই সংস্থার বিরুদ্ধে এটাই প্রথম অভিযোগ নয় । আরো অভিযোগ রয়েছে সংস্থাটির বিরুদ্ধে ।‌ স্থানীয় বাসিন্দারা জানান কয়েক বছর আগে খান্দরা কলেজের ঠিক উল্টো দিকে ইসিএল এর জমির উপর ওই সংস্থা আসা যাওয়ার জন্য রাস্তা তৈরি করে ছিল । বিষয়টি প্রকাশ্যে আসতে ইসিএল রাস্তাটি বন্ধ করে দেয় ।

Post Views: 442
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN