নিখোঁজের মৃতদেহ উদ্ধার
আমার কথা, ৫ জানুয়ারী
সার্থক কুমার দে, অন্ডাল :
নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে মৃতদেহটি উদ্ধার হয় দক্ষিণখন্ড পঞ্চায়েতের ময়রা কোলিয়ারির চার নম্বর এলাকা সংলগ্ন পুকুর পাড়ে। দেহটি ঝুলছিল একটি গাছের ডাল থেকে। মৃত ব্যক্তির নাম টারজান ভূইয়া (৪০)। প্রতিবেশী রমণ হরিজন বলেন টারজান প্রচুর নেশা করত সেই সাথে মানসিক বিকারগ্রস্থ ছিল। পরিবারের লোকজন জানান বুধবার বাড়ি থেকে বের হয় টারজান। রাতে বাড়ি ফিরেনি । আজ সকালে মৃতদেহ উদ্ধার হয় তার। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে পুলিশ।



