+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   শুনানির লাইনে ৯২ এর বৃদ্ধা আর হুইল চেয়ারে ৭৮র বৃদ্ধা, অমানবিক চিত্র দুর্গাপুরে

Ad Image
Ad Image

শুনানির লাইনে ৯২ এর বৃদ্ধা আর হুইল চেয়ারে ৭৮র বৃদ্ধা, অমানবিক চিত্র দুর্গাপুরে

admin January 16, 2026

আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ১৬ জানুয়ারী:

চোখে জল, শরীরে অসহায়তা, তবু নিয়মের কাছে মাথা নত করেই দাঁড়িয়ে থাকতে হয়েছে। একজনের বয়স ৯২ অপর্ণা ভট্টাচার্য, অন্যজন হুইলচেয়ারে বসে চন্দনা সরকার। দুর্গাপুরে নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়ায় এই দু’জন বৃদ্ধার অভিজ্ঞতা যেন একেবারে একই সুতোয় গাঁথা নিয়ম আছে, কিন্তু মানবিকতা নেই। দুর্গাপুরের সিটি সেন্টার নন কোম্পানি এলাকার বাসিন্দা অপর্ণা ভট্টাচার্য। শরীর আর সায় দেয় না, তবুও শুনানির ডাক এলে পরিবারের অনুরোধ উপেক্ষা করে তাঁকে হাজির হতে হয় দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে। বাড়িতে গিয়ে শুনানি নেওয়ার আবেদন জানানো হয়েছিল নির্বাচন কমিশনের আধিকারিকদের কাছে। কিন্তু সেই আবেদন কাগজের পাতায়ই আটকে থাকে। অন্যদিকে, সিটি সেন্টার এলাকারই বাসিন্দা চন্দনা সরকার। বয়স ৭৮। গুরুতর অস্টিওপোরোসিসে ভুগছেন। হাড়ের ঘনত্ব ৩। হাত ভাঙা। বসে থাকলেও ব্যথা, দাঁড়ানো তো দূরের কথা। তবুও ভোটাধিকার প্রয়োগ করতে তাঁকেও হুইলচেয়ারে করে নিয়ে যাওয়া হয় মহকুমা শাসকের দপ্তরে। মেয়ের মুখে তখন চাপা ক্ষোভ। বর্ণালী সরকার বলেন, “মায়ের এই অবস্থায় হাঁটা অসম্ভব। আমরা বারবার অনুরোধ করেছিলাম, বাড়িতে গিয়ে ভোট নেওয়া হোক। কিন্তু কেউ শোনেনি। শেষে বাধ্য হয়েই এই অবস্থায় বুথে নিয়ে আসতে হয়েছে।”

Post Views: 103
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN