+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   গ্রাম বাংলার প্রতিভাবান ফুটবলারদের স্বপ্নপূরণে তৈরী হল ‘গোল’

Ad Image
Ad Image

গ্রাম বাংলার প্রতিভাবান ফুটবলারদের স্বপ্নপূরণে তৈরী হল ‘গোল’

admin January 17, 2026

আমার কথা, ১৭ জানুয়ারী

সনাতন গরাই, দুর্গাপুর:

‘গোল’ গ্রামবাংলা থেকে জাতীয় মঞ্চে পৌঁছনোর স্বপ্ন। সর্বভারতীয় এক বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার নয়া উদ্যোগে দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় শুরু হলো সম্পূর্ণ বিনামূল্যের ফুটবল কোচিং সেন্টার ‘গোল’। গ্রামাঞ্চলের প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই কোচিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেস বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ জীবনের পথে এগিয়ে নিয়ে যাওয়া জরুরি। অর্থের অভাবে যাতে কোনও প্রতিভা হারিয়ে না যায়, সেই ভাবনাতেই ‘গোল’ কোচিং সেন্টার সম্পূর্ণ বিনামূল্যে চালু করা হয়েছে। সংস্থার জনসংযোগ আধিকারিক মোনালিসা বন্দ্যোপাধ্যায় বলেন, অভিজ্ঞ কোচদের তত্ত্বাবধানে আধুনিক প্রশিক্ষণ পদ্ধতিতে নিয়মিত ফুটবল প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও দলগত চেতনা গড়ে তুলতেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ‘গোল’ ঘিরে দুর্গাপুর ও সংলগ্ন গ্রামাঞ্চলের ফুটবলপ্রেমী তরুণদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

Post Views: 157
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN