SIR এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ‘সেয়ানা পাগল’ বলে আখ্যা বিজেপি নেত্রীর
আমার কথা, ১৭ জানুয়ারী:
রাকেশ লাহা, জামুরিয়া:
শনিবার এস.আই.আর সংক্রান্ত আলোচনার জন্য জামুড়িয়া সমষ্টি উন্নয়ন দপ্তরে উপস্থিত হলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।
এদিন এস.আই.আরের কাজে কর্মরত অফিসারদের “সিয়ানা পাগল” বলে মন্তব্য করতেও শোনা যায় বিজেপি নেত্রীর মুখে।
প্রসঙ্গত গতকাল অর্থাৎ শুক্রবার জেলা জুড়ে ফর্ম ৭ জমা না নেওয়ার অভিযোগ কে কেন্দ্র করে মহকুমা শাসকের দপ্তর থেকে শুরু করে সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস, সমস্ত জায়গাতেই বিক্ষোভ এবং আন্দোলন মুখী হতে দেখা যায় বিজেপি নেতা ও কর্মী সমর্থকদের।
তারা বারংবার দাবি করেন ফর্ম ৭ জমা নিতে হবে। কিন্তু সেই ফর্ম ৭ জমা নেয়নি এআরও এবং ইআরও- রা। একই দাবিতে
জামুড়িয়া সমষ্টি উন্নয়ন আধিকারীক দপ্তরেও বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় বিজেপি নেতা-নেত্রী ও কর্মী সমর্থকদের।
ঠিক তারপর দিন অর্থাৎ শনিবার ‘সার’ সংক্রান্ত আলোচনার জন্য জামুড়িয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে পৌঁছালেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তিনি সারের কাজে কর্মরত অফিসারদের এদিন “সিয়ানা পাগল” বলেও মন্তব্য করেন। শুধু এই বলে থেমে থাকেননি বিজেপি নেত্রী।
তিনি আরো বলেন, আমরা আজ ফর্ম ৭ জমা করতে এসেছি। যেহেতু গতকাল নির্বাচন কমিশন সরাসরি ইআরও এবং এআরও দের নির্দেশ দিয়েছেন যে উনারা যে ফর্মগুলি নিতে চাইছেন না সেই ফর্মগুলি জমা নিতে হবে ।
বিজেপি নেত্রী আরো জানান, যে কেউ এসে এই ফর্ম জমা দিতে পারে এবং এআরও ও ইআরও সেই ফর্মগুলি জমা নিতে বাধ্য আছেন।
তিনি বলেন তারা এতদিন গাফিলতি করছিল এখন চাপ এসেছে তাই আমাদের বলছে বিকেলের মধ্যে জমা করে দিন। আমরা সময় অনুযায়ী ভেরিফিকেশন করে নেব।
কিন্তু যদি ইনারা ১৯ তারিখের মধ্যে ভেরিফিকেশন না করে তাহলে আবারও আইনি পথে যাওয়া হবে বলে জানান বিজেপি নেত্রী।
মোটের উপর বলাই চলে এদিনের “সার” সংক্রান্ত আলোচনায় জামুড়িয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে এসে একেবারে রনং দেহি মেজাজে দেখা গেল বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল কে ।



