+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   “বিজেপি দেশের কেন, সারা বিশ্বের সবচেয়ে বড় প্রতারক দল”: কীর্তি আজাদ

Ad Image
Ad Image

“বিজেপি দেশের কেন, সারা বিশ্বের সবচেয়ে বড় প্রতারক দল”: কীর্তি আজাদ

admin January 18, 2026

আমার কথা, ১৮ জানুয়ারী

সনাতন গরাই, দুর্গাপুর:

রবিবার দুর্গাপুরের ক্ষুদিরাম মাঠে তৃণমূলের প্রতিবাদ সভা হয়। সেখানে উপস্থিত ছিলেন সাংসদ কীর্তি আজাদ, রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, সাংসদ শর্মিলা সরকার, জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়, সম্পাদক পঙ্কজ রায় সরকার সহ জেলা তৃণমূল নেতৃত্ব। কীর্তি আজাদ বলেন,”বিজেপি বারবার অনুপ্রবেশ ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। দিল্লিতে বিজেপির সরকার থাকা সত্ত্বেও লাল কেল্লার সামনে এক মাস আগে সন্ত্রাসবাদী হামলায় বহু মানুষের মৃত্যু হয়। রাজধানীতে কীভাবে অনুপ্রবেশকারীরা ঢুকতে পারল। জম্মু ও কাশ্মীরে তিন মাস আগে একটি ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। ওই এলাকায় অনুপ্রবেশকারীরা কীভাবে প্রবেশ করল।” তিনি আরো বলেন,”বিহার বিধানসভা নির্বাচনে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও, ধরা পড়া ৩৫০ জনের মধ্যে ২৭০ জনই ছিলেন নেপালের নাগরিক। বাস্তব সমস্যার সমাধান না করে বিজেপি বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে জনগণকে ভুল বোঝানোর চেষ্টা করছে।” কেন্দ্রকে আক্রমণ করে বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকার বলেন,”সাধারণ মানুষকে সমস্যায় ফেলার চেষ্টা করছে বিজেপি। সেটা মানুষ বুঝতে পারছে। মতুয়ারাও বুঝতে পারছে। বিজেপি ধর্মীয় মেরুকরণ করা চেষ্টা করছে। কিন্তু ২০২৬ সামনেই নির্বাচন। মানুষকে সতর্ক হতে হবে। চতুর্থ বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে।” মন্ত্রী প্রদীপ মজুমদারও বলেন,”বিজেপি প্রতিটি নির্বাচনে প্রশাসনিক দায়িত্ব পাওয়ার আশা করেছিল। প্রধানমন্ত্রী বারে বারেই এসে বলেন তিনি নাকি মানুষের কথা বুঝতে পারেন। তাঁরা ২০২১সালেও ভেবেছিল ক্ষমতায় আসবে। কিন্তু কোনো কাজ হয়নি। বারে বারেই ওদের স্বপ্ন চূর্ণ হয়। এবারেও হবে।”

Post Views: 151
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN