+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুর ইস্পাত কারখানার ইনটাকের সদস্যদের ‘মিলন মেলা’

Ad Image
Ad Image

দুর্গাপুর ইস্পাত কারখানার ইনটাকের সদস্যদের ‘মিলন মেলা’

admin January 18, 2026

আমার কথা, ১৮ জানুয়ারী

 

মুনমুন দত্ত, দুর্গাপুর:

বিগত বছরগুলির মতো এবছরও সংগঠনের সদস্য, সদস্যা ও তাদের পরিবার নিয়ে রবিবার ‘ মিলন মেলার’ আয়োজন করলো দুর্গাপুর ইস্পাত কারখানার ‘আইএনটিইউসি’ অনুমোদিত “হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন”। ইস্পাতনগরীর এ- জোন মেজর পার্কে আয়োজিত এই ‘মিলন মেলায়’ সংগঠনের সদস্য ও তাদের পরিবার এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রায় ৫০০ জন উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক (আহ্বায়ক) রজত দীক্ষিত। রজত বাবু জানান, ” ৩৬৫ দিন আমরা সবাই নিজেদের কর্মস্থলে ব্যস্ত থাকি ও মানুষের স্বার্থে আমরা ইউনিয়ন করি তার পেছনে আমাদের পরিবারের একটা বড় ভূমিকা থাকে। তাই, এই একটা দিন পরিবারের সবাই কে নিয়ে প্রতি বছর আমরা এই ‘মিলন মেলার’ আয়োজন করি। সারাদিন সবাই একসঙ্গে আড্ডা, গল্প করার পাশাপাশি কেউ কেউ আবৃত্তি, কবিতা, গানও পরিবেশন করে সবাইকে আনন্দ দেয়। থাকে বিভিন্ন খেলার আয়োজন। সঙ্গে থাকে সবার জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন “। সংগঠনের সদস্যরা জানান, এই দিনটির জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি। কারণ, এই দিনেই আমরা সবাই সপরিবারে মিলিত হতে পারি। সারা দিন খুবই আনন্দে কাটে তাদের। উল্লেখ্য, এই ‘মিলন মেলায়’ আমন্ত্রিত সাংবাদিকদের ফুলের তোড়া ও উপহার সহ সংবর্ধনা জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের কার্যকরী সভাপতি পরেশনাথ কর্মকার।

Post Views: 153
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN