+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ বাম-তৃণমূলের

Ad Image
Ad Image

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ বাম-তৃণমূলের

admin January 19, 2026

আমার কথা, ১৯ জানুয়ারী

সনাতন গরাই, দুর্গাপুর:

বৈধ ভোটারদের নাম কাটার চক্রান্ত করছে বিজেপির মধ্যে নির্বাচন কমিশন। এই অভিযোগকে সামনে রেখে বিক্ষোভ বামেদের ও তৃণমূলের।

দুর্গাপুর মহাকুমা শাসক দপ্তরের সামনে চলে বিক্ষোভ। দুই পক্ষেরই অভিযোগ, বিজেপি মনোনীত নির্বাচন কমিশন এসআইআর এর নামে সমস্যায় ফেলছে সাধারণ মানুষকে। একজন বাবার পাঁচ ছয় জন ছেলে হলে সেই নাম কেটে দেওয়ার চক্রান্ত চলছে। সংখ্যালঘু ভোটারদের জোর করে শুনানিতে ডাকা হচ্ছে। তাদের ভয় দেখানো হচ্ছে। চূড়ান্ত তালিকা বেরোনোর পর যদি একটাও বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তাঁরা। সিপিএমের জেলা কমিটির সদস্য পার্থ দাস বলেন,”এসআইআর এর নামে নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরে বসবাসকারী মানুষদেরও ভয় দেখাতে চাইছে। মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। ওই তো ভোটারদের বাংলাদেশী, রোহিঙ্গা বলা হচ্ছে। শুনানির নামে প্রবীণ ভোটারদের সমস্যায় ফেলা হচ্ছে। বৈধ ভোটারদের হেনস্থা করা হচ্ছে। তার বিরুদ্ধেই আমাদের আন্দোলন।” অন্যদিকে দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়ের স্পষ্ট বার্তা,”জ্ঞানেশ কুমার রাতারাতি নিয়ম বদলাচ্ছেন। বিজেপি নেতাদের খুশি করার জন্য চক্রান্ত করছেন। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য যে কেউ ফর্ম ৭ জমা দিতে পারে সেই নির্দেশও দিয়েছেন। তারই বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন চলছে সারা রাজ্য জুড়ে। দুর্গাপুরেও আমরা একইভাবে আন্দোলন সংগঠিত করেছি।”

Post Views: 146
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN