কর্মীদের ওপর হামলার প্রতিবাদ, জাতীয় সড়ক অবরোধ বিজেপির
আমার কথা, ১৯ জানুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে ডিভিসি মোড়ে চলে অবরোধ। বিজেপির কর্মী সমর্থকরা হুঁশিয়ারি দেন, অন সেভেন জমা কেন নেওয়া হলো না। কেন তাদের কর্মীদের উপর হামলা চালালো তৃণমূল। জবাব দিতে হবে মহাকুমা শাসককে আর তৃণমূল নেতৃত্বকে। তিনটে থেকে শুরু হয় অবরোধ।
দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, ” প্রথম দিন থেকে তৃণমূল এই এস আই আর এর বিরুদ্ধে ছিল। কারন ভুয়ো ভোটারের ওপর ভিত্তি করে এতদিন তারা ক্ষমতায় ছিল। তাই আজ আমাদের আটকাতে তৃণমুল হামলা করলো। পুলিশ, এসডিও এর মদত দিয়েছে। আমরা ধীক্কার জানাই”।



